স্মার্ট অর্ডার রাউটিং
আপনি নিজের লোকেশন থেকে ফুলফিল করুন, কোনো 3PL ব্যবহার করুন বা উভয়ই করুন না কেন, অর্ডার রাউটিংয়ের মাধ্যমে সর্বোত্তম লোকেশনে অর্ডারগুলো অগ্রাধিকার দিতে ও বরাদ্দ করতে বিভিন্ন মানদণ্ড ব্যবহার করুন।
অর্ডার ইনডেক্স
আপনার সমস্ত অর্ডার এক জায়গায় দেখুন। ডেলিভারির গন্তব্য ও পদ্ধতি, ফুলফিলমেন্টের স্ট্যাটাস, পণ্যের SKU এবং আরও অনেক কিছুর মতো মানদণ্ডের ওপর ভিত্তি করে অর্ডার সাজান, যা আপনাকে সেগুলো দ্রুত ফুলফিল ও শিপ করতে সাহায্য করবে।
ফুলফিলমেন্ট অটোমেশন
ওয়ার্কফ্লো অটোমেশন টুল, Shopify Flow-এর মাধ্যমে ফুলফিলমেন্ট প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় ও সহজ করে সময় বাঁচান এবং ভুলের পরিমাণ কমান।
বাল্ক ফুলফিলমেন্ট
একই সময়ে একাধিক অর্ডার ফুলফিল করতে, ফুলফিলমেন্টের অনুরোধ করতে বা বাতিল করতে বাল্ক অ্যাকশন ব্যবহার করুন।
কাস্টম সেভ করা ভিউ
আপনার অর্ডার ইনডেক্সের জন্য প্রাসঙ্গিক কলাম ফিল্টার করুন, সর্ট করুন এবং নির্বাচন করুন, যাতে এটি আপনার ব্যবসার জন্য কাস্টমাইজ হয়। আপনার পছন্দের ভিউ সেভ করুন, যাতে পরবর্তীতে আপনি আপনার অর্ডার অ্যাক্সেস করার সময় সেগুলো প্রস্তুত থাকে।
অর্ডার এডিটিং
শিপ করার আগে যেকোনো অর্ডার এডিট করার সুবিধার মাধ্যমে আপনার গ্রাহকের অভিজ্ঞতা পরিচালনা করা সহজ করুন এবং ফুলফিলমেন্টের ভুল কমান।
ড্রাফট অর্ডার
যেকোনো জায়গা থেকে অর্ডার ও ইনভয়েস তৈরি করুন, যা আপনার গ্রাহকদের ইমেইল করা যাবে এবং যার পেমেট অনলাইন বা সরাসরি নেওয়া যাবে।
সাবস্ক্রিপশন পরিচালনা করুন
Shopify-এর জন্য তৈরি অ্যাপগুলোর মাধ্যমে আপনার সম্পূর্ণ সাবস্ক্রিপশন ব্যবসা পরিচালনা করুন।
অর্ডার অ্যানালিটিক্স
রিয়েল-টাইম ইনসাইট পেতে অর্ডার পেজ ব্যবহার করুন। কতগুলো অর্ডার প্লেস করা হয়েছে, ওপেন আছে, ফুলফিল করা হয়েছে, ডেলিভারি করা হয়েছে এবং রিটার্ন করা হয়েছে তা সবসময় জেনে নিন।
স্প্লিট এবং মার্জ
আংশিক অর্ডার ফুলফিল করতে, একাধিক লোকেশনজুড়ে আইটেম ফুলফিল করতে এবং বড় অর্ডারগুলোকে একাধিক শিপমেন্টে ভাগ করতে স্প্লিট ও মার্জ ব্যবহার করুন।
Marketplace Connect
Amazon, Walmart, eBay এবং Etsy জুড়ে অনায়াসে অর্ডার কানেক্ট করুন, পরিচালনা করুন এবং ফুলফিল করুন। লিস্টিং, অর্ডার, ইনভেন্টরি ও পারফরম্যান্স মেট্রিক সিঙ্ক্রোনাইজ করে এমন একটি একক অ্যাপের মাধ্যমে আপনার রিচ সম্প্রসারিত করুন এবং বিক্রি বাড়ান।